সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৩শ’ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল পাথরঘাটার যুবদল

৩শ’ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল পাথরঘাটার যুবদল

৩শ’ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল পাথরঘাটার যুবদল
৩শ’ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল পাথরঘাটার যুবদল

অনুসন্ধান ২৪ >> বরগুনার পাথরঘাটায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হতদরিদ্র ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে উপজেলা যুবদল।

রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে শুরু হয় এ চিকিৎসাসেবা। এর আগে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথরঘাটা উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন এবং শহিদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বরগুনা জেলা যুবদলের সহ-সভাপতি এরফান আহমেদ সোহেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সম্পাদক সফিকুল ইসলাম সজীব,যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জামাল, যুগ্ম আহ্বায়ক হাসান আল বকর মেছাল, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন রানা, পৌর আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ ও পৌর যুবদলের সদস্য সচিব আল আমিন প্রমুখ।

পরে দলীয় কার্যালয়ে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন, ডা. প্রদীপ দত্ত ও ডা. এস এ রহমান অনিক।

জসিম উদ্দিন রানা বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী দলীয় কর্মসূচির পাশাপাশি বিনামূল্যে নারী, পুরুষ ও শিশুসহ ৩০০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯