মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> পটুয়াখালীর বাউফলে পুকুরে ডুবে ইমাম হোসেন (৬) ও আবু বকর (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
মৃত দুই ভাইয়ের মধ্যে ইমাম হোসেন রায় তাঁতেরকাঠি সরকারি প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। ধারণা করা হচ্ছে, এক ভাই পানিতে পড়ে গেলে অপর ভাই তাকে তুলতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউপির তাতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাইয়ের বাবা কবির হোসেন সিকদার জানান, দুপুর ২টার দিকে তিনি ইমাম হোসেন ও আবু বকরকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এ সময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে ঘরে যান। পরে ফিরে এসে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে একপর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন তিনি। এরপর ছোট ছেলে আবু বকরকেও একই পুকুর থেকে জালটেনে উদ্ধার করা হয়। তিনিসহ স্বজনরা দুই ছেলেকে নিয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এলে জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার তাদের মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।