বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জাতীয় মানবাধিকার কমিশনের ৫ সদস্যের পদত্যাগ

জাতীয় মানবাধিকার কমিশনের ৫ সদস্যের পদত্যাগ

জাতীয় মানবাধিকার কমিশনের  ৫ সদস্যের পদত্যাগ
জাতীয় মানবাধিকার কমিশনের  ৫ সদস্যের পদত্যাগ

অনুসন্ধান ২৪ >> জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। তার সঙ্গে আরো পাঁচ সদস্যও পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। পদত্যাগপত্রে ড. কামাল উদ্দিন আহমেদ উল্লেখ করেন, জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ এর ৬(৪) ধারার বিধান মোতাবেক আমি আমার পদ থেকে অব্যাহতি প্রাপ্তির উদ্দেশ্যে আজ ৭ নভেম্বর ২০২৪ তারিখে পদত্যাগপত্র দাখিল করছি। অনুগ্রহপূর্বক এ পদত্যাগ গ্রহণ করার বিনীত অনুরোধ জানাচ্ছি।

পদত্যাগ করা অন্যান্য সদস্যরা হলেন- কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সদস্য মো. আমিনুল ইসলাম, সদস্য কংজরী চৌধুরী, সদস্য ড. বিশ্বজিৎ চন্দ, এবং সদস্য ড. তানিয়া হক।

ড. কামাল উদ্দিন আহমেদ ২০২২ সালের ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের পদমর্যাদাসহ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. কামাল উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য ছিলেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের অধ্যাপক ছিলেন।

তিনি চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা লাভ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্য থেকে বিজ্ঞানে স্নাতকোত্তর এবং নিউজিল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ড. কামাল উদ্দিন আন্তর্জাতিক পরিসরে বিশেষভাবে প্রশংসিত। তিনি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার গ্রিন ক্লাইমেট ফান্ড বোর্ডের সদস্য হিসেবে আন্তর্জাতিকভাবে সম্মানজনক পদ লাভ করেন। এতে ৪৫টি স্বল্পোন্নত দেশের প্রতিনিধিত্ব করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯