সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে সাভারের দুটি ফ্যাক্টরি বন্ধ ও দুটি ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এগুলো ছাড়া অন্যান্য ফ্যাক্টরি খোলা রয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে ফ্যাক্টরিগুলোতে ছুটি ঘোষণা করা হয়। সকাল ৮টা থেকে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় নরসিংহপুর এলাকার দুটি ফ্যাক্টরি বন্ধ ও দুটিতে সাধারণ ছুটি ব্যতীত অন্যান্য ফ্যাক্টরি খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজে যোগদান করেন।
১৩(১) ধারায় বন্ধ ফ্যাক্টরি:
ক। দি সিভিল ইন্জিনিয়ার্স ওভেন লিমিটেড (হেমায়েতপুর, সাভার)
খ।সামস স্টাইলিং ওয়্যারস লিমিটেড (হেমায়েতপুর, সাভার)
সাধারণ ছুটিজনিত বন্ধ:
ক। আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড (নরসিংহপুর, আশুলিয়া)
খ। ভারটেক্স আরএমজি ডিভিশন (ভরারী, হেমায়েতপুর)