সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রংপুরে ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

রংপুরে ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

রংপুরে ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
রংপুরে ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

অনুসন্ধান ২৪ >> আদালত রংপুরে জোড়া খুনের ঘটনায় রফিকুল ও আব্দুর রাজ্জাক মন্ডল নামে দুই আসামিকে  মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুর রশিদ ওরফে নান্নু মন্ডল ও হারুন মন্ডল এবং যাবজ্জীবনপ্রাপ্ত একজন হলেন- আকমল হোসেন।

রোববার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রংপুর জজ আদালতের পিপি আফতাব উদ্দিন জানান, ২০১৮ সালের ১৮ জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার মজিলা তাহেরপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হন একই এলাকার রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক মন্ডল।

এ ঘটনার পরের দিন পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়। মামলার তদন্ত শেষে তিনজনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ ঘটনায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত।

সরকারি আইন কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি।

এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইজীবী।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯