মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রংপুরে রক্তাক্ত গেঞ্জি দেখে খুনি স্বাধীন শনাক্ত

রংপুরে রক্তাক্ত গেঞ্জি দেখে খুনি স্বাধীন শনাক্ত

রংপুরে রক্তাক্ত গেঞ্জি দেখে খুনি স্বাধীন শনাক্ত
রংপুরে রক্তাক্ত গেঞ্জি দেখে খুনি স্বাধীন শনাক্ত

অনুসন্ধান ২৪ >> র‌্যাব লাশের পাশে পড়ে থাকা রক্তাক্ত গেঞ্জির সূত্র ধরে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি স্বাধীনকে গ্রেফতার করেছে। শনিবার (২ নভেম্বর) রাতে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

শুক্রবার (১ নভেম্বর) গভীর রাতে রংপুরের গঙ্গাচড়া থানাধীন খলেয়া গঞ্জিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত স্বাধীন গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের আনারুল মিয়ার ছেলে।

রংপুর র‍্যাব-১৩ সদর দফতরের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর রাতে সিয়াম নিখোঁজ হয়। পরের দিন তিস্তা সেচ ক্যানেলের একটি স্লুইজ গেটের পাশের ধানক্ষেত থেকে সিয়ামের লাশ উদ্ধার করে গংগাচড়া থানার পুলিশ।

এসময় লাশের পাশ থেকে একটি রক্তাক্ত গেঞ্জি উদ্ধার করা হয়। এ ঘটনায় সিয়ামের বাবা আলতাফ হোসেন ২৯ অক্টোবর বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন।

বিষটি নিয়ে র‌্যাব-১৩ সদস্যরা ছায়া তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির ভিত্তিতে র‌্যাব জানতে পারে রক্তাক্ত গেঞ্জিটি স্বাধীনের। বিষয়টি নিশ্চিত হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯