সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিলেন ফারজানা

একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিলেন ফারজানা

একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিলেন ফারজানা
একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিলেন ফারজানা

অনুসন্ধান ২৪ >> ফারজানা আক্তার (২৭) নামে এক নারী একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রোববার (৩ নভেম্বর) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ ডাক্তার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার ভোরে ওই হাসপাতালে স্বাভাবিকভাবে চার কন্যাসন্তানের জন্ম দেন ফারজানা আক্তার। ফারজানার স্বজনরা জানান, ফারজানার আগে এক ছেলে সন্তান রয়েছে। ফারজানা আবার গর্ভবতী হলে নরসিংদীতে ডাক্তার দেখানো হয়। সেখানে আলট্রাসনোগ্রাফিতে তিন সন্তান রয়েছে বলে জানান ডাক্তার। পরে পরিবারের সবাই সিদ্ধান্ত নিয়ে শুক্রবার (১ নভেম্বর) রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর শনিবার ভোরে সিজারের মাধ্যমে ফারজানা চার কন্যাসন্তানের জন্ম দেন।

তিনি নরসিংদীর মনোহরদী থানার মাদুশাল গ্রামের বাহরাইন প্রবাসী মজনু মিয়ার স্ত্রী।

এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ ডাক্তার নাসির বলেন, নরসিংদী থেকে আসা এক গৃহবধূ একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা ও চার নবজাতক সুস্থ রয়েছেন। চারজনের মধ্যে প্রথম কন্যার ওজন ১ কেজি ৩০০ গ্রাম, দ্বিতীয় জনের ১ কেজি ২০০ গ্রাম, তৃতীয় জনের ১ কেজি ৩০০ গ্রাম ও চতুর্থ কন্যার ওজন ১ কেজি ২০০ গ্রাম।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯