রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
৮৮ লাখ টাকায় ৪ বাজপাখি বিক্রি

৮৮ লাখ টাকায় ৪ বাজপাখি বিক্রি

৮৮ লাখ টাকায় ৪ বাজপাখি বিক্রি
৮৮ লাখ টাকায় ৪ বাজপাখি বিক্রি

অনুসন্ধান ২৪ >>  মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে নিলামে দুই লাখ ৭৭ হাজার রিয়াল মূল্যে (৮৮ লাখ টাকায়) চারটি মর্যাদাপূর্ণ বাজপাখি বিক্রি হয়েছে।

শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ

সৌদি ফ্যালকন ক্লাবের ২০২৪ সালের নিলামের ত্রয়োদশ রাত্রিতে এই বাজপাখিগুলো বিক্রি হয়। নিলামটি রিয়াদের উত্তরে মালহামে ক্লাবের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

বাজপাখি পালনকারীরা নাদির, সাউদ, ও ফাহাদ আল-ওতাইবির মালিকানাধীন তৃতীয় শাহীন ‘ত্রাহ ঝুলম’ ৭১ হাজার রিয়ালে এবং জাজান অঞ্চলের ‘ত্রাহ আল-সাওয়ারিমা’ ছানা বিক্রি হয় ৫০ হাজার রিয়ালে।

প্রতিবেদনে জানানো হয়, নিলামের ত্রয়োদশ রাত্রিতে সর্বোচ্চ দাম হাঁকা হয়েছিল ‘ত্রাহ আমলাজ আল-হাসি’ নামে পরিচিত একটি শাহীন প্রজাতির ছানার, যা বাজপাখি পালনকারীরা ইউনিস ও আবদুর রহমান আল-জাহনির মালিকানাধীন ছিল। পাখিটি ৭৯ হাজার রিয়ালে বিক্রি হয়। এর পরই ছিল ‘ত্রাহ ফারাসান’ নামের আরেকটি শাহীন ছানা, যার মালিক আলী সুহাইল ও আহমাদ আল-আকিলি। সেই পাখিটি বিক্রি হয় ৭৭ হাজার রিয়ালে।

১৫ নভেম্বর পর্যন্ত এই নিলাম চলবে। সৌদি আরবের বাজপাখি পালকদের জন্য ক্লাবটির ব্যাপক সহায়তাস্বরূপ একটি আয়োজন এটি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিলামে আসা দলগুলোর জন্য আবাসন ও পরিবহন সুবিধার ব্যবস্থাও করা হয়ে থাকে।

এছাড়া নিলামে প্রত্যেকটি বাজপাখির বিক্রি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এতে দেশজুড়ে বাজপাখি প্রেমীদের এই ঐতিহাসিক লেনদেনগুলোতে অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক দর হাঁকানোর উত্তেজনা উপভোগ করার সুযোগ পায়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯