সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> কুষ্টিয়া জেলায় বেশ কিছুদিন ধরে চুরির প্রকোপ বেড়েছে। জেলার কোথাও না কোথাও চুরি অথবা ছিনতাইয়ের ঘটনা ঘটছে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। শনিবার (২ নভেম্বর) ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এবার খোদ ভেড়ামারা থানার গ্যারেজ থেকে পুলিশের তিনটি মোটরসাইকেল নিয়ে গেছে চোরের দল।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে ভেড়ামারা থানার ভেতরের গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি করে চোর চক্র। ভেড়ামারা থানা পুলিশের এসআই আলামিন, কনস্টেবল সোহেল ও মাসুদ থানার গ্যারেজে মোটরসাইকেল রেখে কাজ করছিলেন। পরে গ্যারেজে ফিরে দেখতে পান তাদের ১৫০ সিসির বাজাজ পালসার ব্র্যান্ডের তিনটি মোটরসাইকেল নেই।
ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।