সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল ঘাতক বাস চালক ও হেলপারের গ্রেফতারের দাবীতে  সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল ঘাতক বাস চালক ও হেলপারের গ্রেফতারের দাবীতে  সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল ঘাতক বাস চালক ও হেলপারের গ্রেফতারের দাবীতে  সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন
বরিশাল ঘাতক বাস চালক ও হেলপারের গ্রেফতারের দাবীতে  সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

কলেজ প্রতিনিধি জান্নাত আরা রিয়া >> ঢাকা-বরিশাল সড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী মাইশা  ফৌজিয়া মীম ও আহত ব্রজমোহন কলেজের শিক্ষার্থী স্বর্ণা আক্তার সিমির ঘাতক বাস নারায়নগঞ্জ ট্রাভেলস পরিবহনের চালক ও হেলপারকে দ্রুত গ্রেফতার করা সহ নিরাপদ সড়ক এবং নিরপক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করেছেন  সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বুধবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাইশা পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী হাত উঁচু করে রাস্তা পার হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে গাড়িটি এসে তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, মাইশাকে চাপা দেওয়ার পরে গাড়িটি না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে শিক্ষার্থীরা গাড়িটিকে ধাওয়া দিয়ে দপদপিয়া সেতুর টোল প্লাজায় আটক করে। যদিও বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। শিক্ষার্থীরা বাসটি আটক করে বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে আসে। বিক্ষুব্ধরা গাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এদিকে মাইশার মৃত্যুর খবর পাওয়ার পরপরই শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

আজ বিকালে নগরীর প্রাণ কেন্দ্র নথুল্লাবাদ  প্রচন্ড রৌদ্র ও গরম উপেক্ষা করে ঘন্টাব্যাপি বিচারের দাবীতে একর্মসূচি পালন করে। বিএম কলেজ মো:সাব্বির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ শিক্ষার্থীদের সঞ্চলনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল কলেজের মো: রাইদুল ইসলাম, কবি নজরুল ইসলাম কলেজ ঢাকা মো: নাহিদ ইসলাম, বি এম কলেজের হুজাইফা রহমান, বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের জান্নাত আরা রিয়া, বি এম কলেজের সুমি হক, লাবন্য আক্তারসহ অন্য অন্য কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯