বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকায় হাইকমিশনারের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে প্রতিবাদ সমাবেশ

ঢাকায় হাইকমিশনারের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে প্রতিবাদ সমাবেশ

ঢাকায় হাইকমিশনারের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে প্রতিবাদ সমাবেশ
ঢাকায় হাইকমিশনারের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে প্রতিবাদ সমাবেশ

অনুসন্ধান ২৪ >> সাধারণ আলেম সমাজ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে। তারা এ সিদ্ধান্তকে দেশের জন্য হুমকি বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ আলেম সমাজের উদ্যোগে স্বাধীন দেশে বৈশ্বিক আগ্রাসন প্রতিরোধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ে পরিষদের কার্যালয় স্থাপন করলে দেশের বিভিন্ন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে। তারা বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করবে। জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ শান্তির প্রতি হুমকি হবে। মুসলিম দেশগুলোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। বাংলাদেশে সমকামিতা বেড়ে যাবে। সুতরাং কোনোভাবেই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদের কার্যালয় স্থাপন করা যাবে না।

এতে সভাপতিত্ব করেন সাধারণ আলেম সমাজেরের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা রিদওয়ান হাসান। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তানজীল আরেফীন, লেখক ও অ্যাক্টিভিস্ট রাফিউজ্জামান, লেখক আসিফ আদনান, সদস্য মাওলানা ওমারা হাবিব ও মাওলানা রকিব মুহাম্মদসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তারা বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের দেশের জনগণ তাদের নিজস্ব ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষায় যথেষ্ট সচেষ্ট।

আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সম্মান করি, তবে আমরা চাই- আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করুক, যারা নিজস্ব সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় মানদণ্ড বজায় রাখার গুরুত্ব তুলে ধরে স্থানীয় মানবাধিকার নীতিমালা গড়ে তুলতে সক্ষম হবে। এমতাবস্থায় বাংলাদেশের অবস্থান স্পষ্ট ও কূটনৈতিক হওয়া প্রয়োজন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯