শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রামে পথচারীদের বাঁচাতে গিয়ে এক যুবক নিহত

চট্টগ্রামে পথচারীদের বাঁচাতে গিয়ে এক যুবক নিহত

চট্টগ্রামে পথচারীদের বাঁচাতে গিয়ে এক যুবক নিহত
চট্টগ্রামে পথচারীদের বাঁচাতে গিয়ে এক যুবক নিহত

অনুসন্ধান ২৪ >> চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহিম ইভান নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ফাহিম ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের খলিফা বাড়ির প্রবাসী জানে আলমের ছেলে। তিনি ফটিকছড়ি সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এর আগে, সোমবার (২৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সরকারহাট এলাকায় পথচারীদের রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত ফাহিমের বন্ধু মোবারক হোসেন বলেন, সোমবার বিকেলে মোটরসাইকেল চালিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন ফাহিম।

এ সময় সরকারহাট এলাকায় দুই নারী রাস্তা পার হচ্ছিলেন। তাদের রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ফাহিম। এরপর তাকে নগরের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন আইসিইউতে রাখার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯