বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১০ লাখ টাকায় পুলিশে চাকরি, আবুল হায়াত আটক!

১০ লাখ টাকায় পুলিশে চাকরি, আবুল হায়াত আটক!

১০ লাখ টাকায় পুলিশে চাকরি, আবুল হায়াত আটক!
১০ লাখ টাকায় পুলিশে চাকরি, আবুল হায়াত আটক!

অনুসন্ধান ২৪ >> পুলিশ জামালপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার সময় আবুল হায়াত (৩৮) নামে এক প্রতারককে আটক করেছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশ লাইন্সের ১ নম্বর গেট থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, জামালপুরে ২৯ অক্টোবর থেকে তিন দিনব্যাপী পুলিশ নিয়োগ পরিক্ষা চলছে। এই নিয়োগ পরিক্ষায় জামালপুর পৌরসভার তেতুলিয়া পাড়ার সালাহ উদ্দিনের ছেলে কামরুল হাসান শাহেদকে (১৯) ১০ লাখ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ করিয়ে দেওয়ার জন্য চুক্তি করেন আবুল হায়াত।

চুক্তি অনুযায়ী প্রথমে ৫০ হাজার টাকা ও বাবি টাকা চাকরি হওয়ার পর দেওয়ার কথা। বুধবার দুপুরে জেলা পুলিশ লাইন্সের ১ নম্বর গেটের সামনে আবুল হায়াত গোপনে সালাহ উদ্দিনের সঙ্গে আলোচনা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক আবুল হায়াতকে আটক করে জেলা ডিবি পুলিশ। এ ঘটনায় সালাহ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

আটককৃত আবুল হায়াত পার্শ্ববর্তী শেরপুরের শ্রীবর্দী উপজেলার চিতলিয়া পাড়া (সদাগর বাড়ি) এলাকার মৃত মলুম উদ্দিনের ছেলে।

জেলা ডিবি-১ পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, পুলিশের নিয়োগ পরিক্ষা চলার সময় গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক আবুল হায়াতকে গ্রেফতার করা হয়।

জেলা ডিবি-১ এর ওসি মো. নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবুল হায়াত পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার দেওয়ার কথা বলে একাধিক প্রার্থীর সঙ্গে টাকা লেনদেনের কথা স্বীকার করেছেন। তার মোবাইল থেকে চাকরি প্রার্থীদের এডমিট ও বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯