শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাইবান্ধা ট্রাক্টর-অটোরিকশায় বলি যুবক

গাইবান্ধা ট্রাক্টর-অটোরিকশায় বলি যুবক

গাইবান্ধা ট্রাক্টর-অটোরিকশায় বলি যুবক
গাইবান্ধা ট্রাক্টর-অটোরিকশায় বলি যুবক

অনুসন্ধান ২৪ >> গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক্টর-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল নামে এক যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি পলাশবাড়ীর উদ্দেশ্য যাচ্ছিল। অটোরিকশাটি উপজেলার ঢোলভাঙ্গা ঝিলবান্ধা নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মাটিবোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার চালকসহ চারজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ।

নিহত জুয়েল পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বোড বাজার এলাকার বাবলু মিয়ার ছেলে।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ বিষয়ে ভুক্তভোগীর স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯