সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> সাভারের আশুলিয়ায় বেকারির ময়দা মিক্সার মেশিনে কাটা পড়ে ইমরান হোসেন নামে এক বেকারি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকার মালা বেকারিতে এ ঘটনা ঘটে।
বেকারির মালিক ইমদাদুল জানান, ইমরান ছোট থেকেই তাদের বেকারিতে কাজ করেন। প্রতিদিনের মতো আজ সকালে তিনি কাজে যোগ দিয়ে ময়দা মিক্সারের কাজ করতে থাকেন। এ সময় অসাবধানতাবশত তার একটি হাত মিক্সারে আটকে যায়। এ সময় তার পুরো শরীর মেশিনে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত ইমরান মাদারীপুরের শিবচর উপজেলার ব্যাংচড়া গ্রামের মরহুম আব্দুস সালামের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মদন সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনহত ব্যবস্থা প্রক্রিয়াধীন।