রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সড়কে নিরাপত্তায় নতুন আইনের দাবি বরিশালে

সড়কে নিরাপত্তায় নতুন আইনের দাবি বরিশালে

সড়কে নিরাপত্তায় নতুন আইনের দাবি বরিশালে
সড়কে নিরাপত্তায় নতুন আইনের দাবি বরিশালে

অনুসন্ধান ২৪ >> সড়ক দুর্ঘটনা রোধ ও পথচারী, যানবাহনের যাত্রী-চালকের নিরাপত্তায় পৃথক সর্বাত্মক আইন প্রণয়নের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থার জোট বিএনডিএনের সভাপতি আনোয়ার জাহিদের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য শুভংকর চক্রবর্তী। সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেছেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের সমন্বয়কারী রনজিৎ দত্ত।

নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন টার্মিনাল-বাজারে সাত দিনের জনসচেতনতা কার্যক্রম চালিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন আইন-২০১৮ স্বয়ংসম্পূর্ণ নয় দাবি করে জননিরাপত্তামূলক বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে সরকারকে আহ্বান জানানো হয়।

শুভংকর চক্রবর্তী বলেন, সড়কপরিবহন আইন-২০১৮ স্বয়ংসম্পূর্ণ নয়। এছাড়া এই আইনের যথাযথ প্রয়োগও দেখছি না। তাই এই আইনকে জনবান্ধব আইনে রূপান্তর করতে নিরাপদ সড়ক অবকাঠামো এবং যানবাহনের নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। দেশের সড়কে জনসাধারণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পৃথক সর্বাত্মক আইন প্রয়োগের দাবি জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯