রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলায় জালে উঠে এলো ৩ জনের নিথর দেহ

ভোলায় জালে উঠে এলো ৩ জনের নিথর দেহ

ভোলায় জালে উঠে এলো ৩ জনের নিথর দেহ
ভোলায় জালে উঠে এলো ৩ জনের নিথর দেহ

অনুসন্ধান ২৪ >> ভোলার তজুমদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধনু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কয়েকদিন আগে মিম এবং মারজিয়া বোরহানউদ্দিন থেকে সোনাপুর তাদের নানা বাড়িতে বেড়াতে যায়। সোমবার দুপুরে একসঙ্গে মিম, মারজিয়া এবং রাফিয়া পুকুরে গোসল করতে যায়। তবে এর কিছু সময় পরে তারা ঘরে না ফেরায় তাদের খুঁজতে শুরু করেন স্বজনরা। এরপর স্বজনরা পুকুরের ঘাটলায় ওই তিন শিশুর জামা-কাপড় দেখতে পান। তখন সন্দেহের বশে স্বজনরা পুকুরে জাল ফেলেন। ওই জালেই একে একে তিন শিশুরই মরদেহ ওঠে আসে। একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজনসহ এলাকাবাসী। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া বইছে।

মৃত শিশুরা হলো- বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাকিম উদ্দিন বাজার এলাকার প্রবাসী মো. হোসেনের ১২ বছর বয়সী মেয়ে মিম আক্তার, ৯ বছর বয়সী মারজিয়া বেগম এবং তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মো. মোরশেদের ১০ বছর বয়সী মেয়ে রাফিয়া আক্তার।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার বলেন, পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু সত্যিই দুঃখজনক এবং মর্মান্তিক। খবর পেয়ে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯