রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> পুলিশ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল কালিহাট এলাকায় রাস্তার ওপর পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে।স্থানীয়রা জানান, সকালে স্থানীয় আবদুল মোমিন নামে এক ব্যক্তি রাস্তা পার হতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তিনি থানায় খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে।
চন্দনাইশ থানার ওসি হোসাইন আলী ইমরান বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।