বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও ঐ বিবৃতিতে উল্লেখ করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের খুলশী থানার সেগুনবাগান এলাকায় থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইপক্ষের ছয়জন আহত হন। ওমর ফারুক নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনের অনুসারী। এলাকায় চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারের জেরে এ সংঘর্ষ ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, বিবৃতিতে বলা হয়, দখল, সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ-সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।