রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সীমান্ত থেকে মরদেহ নিয়ে গেল বিএসএফ

সীমান্ত থেকে মরদেহ নিয়ে গেল বিএসএফ

সীমান্ত থেকে মরদেহ নিয়ে গেল বিএসএফ
সীমান্ত থেকে মরদেহ নিয়ে গেল বিএসএফ

অনুসন্ধান ২৪ >> রেজাউল করিম নামে এক বাংলাদেশি ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে । পরে মরদেহ নিয়ে গেছে বিএসএফ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী।

জানা যায়, নিহত রেজাউল করিম ওষুধ ব্যবসায়ী। তিনি স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য ওই দিন ভারতের প্রবেশ করার পর রাত ৯টার দিকে সীমান্তে গুলির শব্দ পান স্থানীয়রা। এরপর রেজাউল করিম আর ফিরে আসেনি।

এর আগে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সাপাড়া বিজিবি ক্যাম্প দীগলবাঘ সীমান্তে এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম শেরপুর জেলার নারায়নপুর গ্রামের আব্দু সাত্তারের ছেলে।

ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার বলেন, বিভিন্ন মাধ্যমে সীমান্তে নিহতের বিষয়টি শুনেছি। খবর নিয়ে জানতে পেরেছি বিজিবির জোন অনুযায়ী ঘটনাটি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সীমান্তের।

মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন, রেজাউল করিম অবৈধভাবে ভারতে যান। সেখানে তিনি মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে আমাদের একটি চিঠি দিয়েছে। তবে চিঠিতে মৃত্যুর কারণ বা কেন সে ভারতে প্রবেশ করেছেন তা উল্লেখ্য করা হয়নি। আজ শনিবার একটি চিঠি পাঠাব। কিন্তু আমাদের ক্যাম্প এলাকা দিয়ে মরদেহ আনার কোনো সুযোগ নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯