বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশির মরদেহ হস্তান্তর করলো ভারত

বাংলাদেশির মরদেহ হস্তান্তর করলো ভারত

বাংলাদেশির মরদেহ হস্তান্তর করলো ভারত
বাংলাদেশির মরদেহ হস্তান্তর করলো ভারত

অনুসন্ধান ২৪ >> ভারত নেত্রকোণায় মৃত্যুর দুইদিন পর এক বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে। শনিবার দুপুরে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে মরদেহটি হস্তান্তর করে ভারতের পুলিশ।

নিহত বাংলাদেশির নাম রিজাউল করিম। তিনি শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী।

বিজয়পুরের বাংলাদেশ ভারত জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।

এ সময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ৬ জন পালাতে সক্ষম হলেও ১ জন সেখানে একটি কালভার্ট হতে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে কালভার্টের পানিতে তলিয়ে যান। দ্রুত বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নেত্রকোণা ৩১ বিজিবি জানায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় বিজিবির নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ মুন্সিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দীগলবাঘ এলাকার সীমান্ত পিলার ১১৩৮/৪–এস এর কাছে দিয়ে ৭ জন বাংলাদেশি নাগরিক কাঁটাতার হতে আনুমানিক ১০০–১৫০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন।

এদিকে, বিষয়টি জানাজানির পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার মাধ্যমে দুদিন পর রেজাউল করিমের মরদেহ হস্তান্তর করে ভারত।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, ভারতীয় পুলিশ রেজাউল করিম নামে এক বাংলাদেশের নাগরিকের আমাদের কাছে হস্তান্তর করেছে। এরইমধ্যে নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। মরদেহ ভারতে একবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে পুনরায় ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯