বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইউএনওসহ তিনজনের নামে ঈশ্বরগঞ্জে মামলা

ইউএনওসহ তিনজনের নামে ঈশ্বরগঞ্জে মামলা

ইউএনওসহ তিনজনের নামে ঈশ্বরগঞ্জে মামলা
ইউএনওসহ তিনজনের নামে ঈশ্বরগঞ্জে মামলা

অনুসন্ধান ২৪ >> ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ওএমএস চালের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) তিনজনের নামে মামলা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট সারোয়ার জাহান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলার আবেদন করেন খায়রুল ইসলাম রতন। পরে বিচারক এএসএম আনিসুল ইসলাম এটি মামলা হিসেবে গ্রহণ করেন।

মামলায় আরো উল্লেখ করা হয়, খাদ্যবান্ধব কর্মসূচির নীতিমালা/২০১৭ এর ৫.২ (ক) এর বিধান মতে, যোগ্যতা যাচাই করে ডিলার নিয়োগ করতে হবে। নীতিমালার ৫.২ (খ) এর বিধান মতে আবেদনকারীর ইউনিয়নে বড় হাটে বা বাজারে নিজস্ব/ভাড়ায় দোকান থাকতে হবে। কিন্তু খায়রুন নাহার সনির কোনো দোকান বা গুদাম না থাকা স্বত্বেও শ্রী উজ্জ্বল কুমার দত্ত যোগ্যতা যাচাই না করে তাকে ডিলার নিয়োগ দেন।

মামলার আসামিরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদস্য সচিব শ্রী উজ্জ্বল কুমার দত্ত, ডিলার মোছা. খায়রুন নাহার সনি, ঈশ্বরগঞ্জের ইউএনও সারমিনা সাত্তার।

মামলার নথিতে বলা হয়, ঈশ্বরগঞ্জ উপজেলার দরিদ্র জনসাধারণের স্বল্প মূল্যে খাদ্য সহায়তা প্রদান ও পুষ্টি নিশ্চিতের উদ্দেশ্যে খাদ্যবান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্র পরিবারকে খাদ্যশস্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচি বাস্তবায়নের জন্য ডিলার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ওই কর্মসূচিতে ডিলার হওয়ার জন্য খায়রুল ইসলাম রতন ৯ সেপ্টেম্বর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদস্য সচিব বরাবর আবেদন করেন। কিন্তু শ্রী উজ্জ্বল কুমার দত্ত তার কাগজপত্র না দেখে খায়রুন নাহার সনিকে ডিলার হিসেবে নিয়োগ দেন।

এ বিষয়ে শ্রী উজ্জ্বল কুমার দত্ত বলেন, লটারির মাধ্যমে ইউএনও ডিলার নিয়োগ দিয়েছেন। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।

ঈশ্বরগঞ্জের ইউএনও সারমিনা সাত্তার বলেন, আমি মামলা সংক্রান্ত কোনো কাগজপত্র পাইনি। কাগজপত্র পেলে বিষয়টি নিয়ে কথা বলা যাবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯