সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কিশোরগঞ্জে সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জে সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জে সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা গ্রেফতার
কিশোরগঞ্জে সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

অনুসন্ধান ২৪ >> সাবেক কাউন্সিলর ও এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার অভিযোগে।

শুক্রবার দুপুর ১২টায় শহরের কমলপুর এলাকা থেকে সাবেক কাউন্সিলরকে ও বৃহস্পতিবার রাতে গাছতলাঘাট এলাকা থেকে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে একই মামলায় এজাহারভুক্ত আরো ৮ জন ও অজ্ঞাত ৩ জন নেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও তিনবারের সাবেক কাউন্সিলর আশরাফুল আলম (৫২)। তিনি জগন্নাথপুর এলাকার দুলাল মিয়ার ছেলে। অপর আসামি শহরের উত্তর পাড়া এলাকার গোলাপ ভুঁইয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক নির্বাহী কমিটির সদস্য রহিম ভুঁইয়া (৩০)।

এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় আলম সরকার ও রুবেল মিয়া নামের দুই ব্যক্তি আরো দুটি মামলা দায়ের করেছেন৷ গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের বিশেষ অভিযানে শুক্রবার শহরের কমলপুর থেকে সাবেক কাউন্সিলর ও বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়।

ভৈরব র‍্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৯ জুলাই বেআইনিভাবে জনতাবদ্ধে হয়ে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রল বোমা, ককটেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের উপর হামলা করে কাউন্সিলর আশরাফুল আলম ও ছাত্রলীগ নেতা রহিম ভুঁইয়া। এ ঘটনায় জগন্নাথপুর এলাকার বাসিন্দা ও আন্দোলনে আহত মামুন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ বিষয়ে তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় আশরাফুল আলম ও রহিম ভুঁইয়া জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। গ্রেফতারের পর তাদেরকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯