সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কক্সবাজারে লবণ ভর্তি ট্রাকে ইয়াবা, আটক চালক হেলপার

কক্সবাজারে লবণ ভর্তি ট্রাকে ইয়াবা, আটক চালক হেলপার

কক্সবাজারে লবণ ভর্তি ট্রাকে ইয়াবা, আটক চালক হেলপার
কক্সবাজারে লবণ ভর্তি ট্রাকে ইয়াবা, আটক চালক হেলপার

অনুসন্ধান ২৪ >> পুলিশ কক্সবাজারের টেকনাফে লবণভর্তি ট্রাকে অভিযান চালিয়ে ৩২ হাজার ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে টেকনাফের সাবরাং শাহপরীর দ্বীপ সড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ওসি বলেন, সংবাদের ভিত্তিতে সাবরাং-শাহপরীর দ্বীপ সড়কে একটি লবণ ভর্তি ট্রাকে ইয়াবা চালান নিয়ে টেকনাফের দিকে যাওয়ার পথে পুলিশের একটি দল সাবরাং ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার ওপর ট্রাকে অভিযান পরিচালনা করে তল্লাশি করলে ট্রাকে থাকা লবণে সাদা বস্তায় ৩২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত চালক ও হেলপারকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উখিয়া রাজাপালং ইউনিয়নের কালা মিয়ার ছেলে দিলদার মিয়া (৪৫) ও হেলপার চট্টগ্রামের পটিয়া মৌলভি হাট এলাকার মো. বদিউল আলমের ছেলে তহিদুল আলম (২৩)।

ব্যাপক জিজ্ঞাসাবাদে আটককৃত চালক ও হেলপার জানান, টেকনাফের সাবরাং ডেগিল্যার বিল এলাকার বাসিন্দা দুবাই কালুর ছেলে হোসেন আহমদ মাদকের চালান লবণের ট্রাকে করে চট্টগ্রামসহ বিভিন্ন শহরে পাচার করে আসছে। আটককৃত চালক ও হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯