শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ

তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ

তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ
তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ

অনুসন্ধান  ২৪ >> নাটোরে মারকাজ মসজিদ দখল নেয়াকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরতলীর তেবাড়িয়া মারকাজ মসজিদ প্রাঙ্গণে এ সংঘর্ষ শুরু হয়।

এদিকে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পতনের পর থেকে তেবাড়িয়া মারকাজ মসজিদের দখল নেন জুবায়েরপন্থীর লোকজন। পরে সেখানে একটি কাওমি মাদরাসা প্রতিষ্ঠা করে কিছু ছাত্ররা অবস্থান নেন। পরবর্তী সময়ে জেলা প্রসাশক না থাকায় বিষয়টি নিষ্পত্তি হয় না। সকালে সাদপন্থী তাবলিগ জামাতের লোকজন ‘তাবলিগ ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিতে তেবাড়িয়া মারকাজ মসজিদে অবস্থান নেন।

এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের লোকজন সড়কে অবস্থান নিলে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও পুরো এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

সদর থানার ওসি মো. মাহাবুর রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা এখানে এসেছি। আমরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। অনেক মানুষ আহত হয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন বলেন, আগামী রোববার বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দুই পক্ষের সঙ্গে বসা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে পরিস্থিতি শান্ত করেছে। প্রয়োজন হলে ১৪৪ ধারা জারি করা হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯