সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>যৌথবাহিনী গাজীপুরের বাসন থানা এলাকায় চাঁদাবাজি ও গার্মেন্টস ভাঙচুরের অভিযোগে তিনজনকে আটক করেছে।বুধবার (২৩ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- শিহাব মিয়া, আসাদ ও হেলাল উদ্দিন।
জানা যায়, সকালে অধিনায়ক লে. কর্নেল লুৎফর রহমানের নেতৃত্বে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় চাঁদাবাজি ও গার্মেন্টস ভাঙচুরের অভিযোগে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল, সাতটি ছুরি, দুটি দা, একটি চাকু, একটি চাপাতি এবং নগদ ৫ লাখ ১৫ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। আসামিদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।