বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে জুড়ী উপজেলায় নিউ মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই মিছিল বের করা হয়।
শিক্ষার্থীরা বলেন, জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালিয়েছে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ। বিপ্লবের ২ মাস না পেরোতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর পলাতক হাসিনার গুন্ডা ছাত্রলীগ ও যুবলীগ সশস্ত্র হামলা করেছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুড়ী উপজেলার সমন্বয়ক রিয়াদুল ইসলাম সুফিয়ানসহ সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘অবৈধ রাষ্ট্রপতি, মানিনা মানবনা’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, বিপ্লব মোর রক্তে কেনা, দালাল তোরা ছাড় পাবি না’ ইত্যাদি স্লোগান দেন।
এখন হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি যে ধরনের বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ এবং শহিদের রক্তের সঙ্গে বেঈমানি করা ছাড়া আর কিছুই না। অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানান তারা।