শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ চালকের

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ চালকের

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ চালকের
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ চালকের

অনুসন্ধান ২৪ >> শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে শ্রীবরদী পৌর শহর থেকে দহেরপাড় সড়কের শ্মশানঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে সবুজ মিয়া মোটরসাইকেলযোগে শ্রীবরদী পৌর শহরের দহেরপাড় সড়ক দিয়ে শ্রীবরদী বাজারের দিকে যাচ্ছিলেন। অপরদিকে জাকিরুল ইসলাম জয় শ্রীবরদী বাজার থেকে দহেরপাড়ের দিকে যাচ্ছিলেন। ওই সময় পৌর শহরের শ্মশানঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের চালক সবুজ মিয়া। গুরুতর আহত হন আরেক মোটরসাইকেলের চালক জয়। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহত জয়কে জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে জয়ের অবস্থা আরও অবনতি হলে তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় মারা যান।

নিহতরা হলেন, উপজেলার চরশিমুলচূড়া গ্রামের শুকুর আলীর ছেলে সবুজ মিয়া (২১) ও উপজেলার দহেরপাড় ইজারাপাড়া গ্রামের লতা মিয়ার ছেলে জাকিরুল ইসলাম জয় (২৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯