বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফেনীর সাবেক এমপির ৫ দিনের রিমান্ড

ফেনীর সাবেক এমপির ৫ দিনের রিমান্ড

ফেনীর সাবেক এমপির ৫ দিনের রিমান্ড
ফেনীর সাবেক এমপির ৫ দিনের রিমান্ড

অনুসন্ধান ২৪ >> টমটমচালক জাফর হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি রহিম উল্লাহকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও ওই মামলায় আারো ৫ আসামির প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।বাদী পক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, টমটম চালক জাফর হত্যা মামলায় হাজি রহিম উল্লাহসহ গ্রেফতারকৃত ৫ আসামির প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে প্রত্যেক আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই নাজমুল হাসান তানিম টমটমচালক জাফর হত্যা মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত হাজি রহিম উল্লাহসহ ৫ আসামির প্রত্যেককে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটমচালক জাফর হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজি মো. রহিম উল্লাহকে গ্রেফতার করে র‍্যাব। গত ১২ অক্টোবর রাজধানীর ধানমন্ডি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯