বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নগরীতে রাতের আঁধারে বৈদ্যুতিক তার কেটে চুরি

নগরীতে রাতের আঁধারে বৈদ্যুতিক তার কেটে চুরি

নগরীতে রাতের আঁধারে বৈদ্যুতিক তার কেটে চুরি
নগরীতে রাতের আঁধারে বৈদ্যুতিক তার কেটে চুরি

অনুসন্ধান ২৪ >> নগরীতে বেড়েছে চোরের উৎপাদ,রাতের আঁধারে বৈদ্যুতিক ও সি,সি ক্যামেরার তার কেটে চুরি হওয়ার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২২অক্টোবর রাতে নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ রুপাতলী আঃ লতিফ খান সড়ক এলাকায় ঘটনাটি ঘটে।

ঐএলাকায় বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার গভীর রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করার জন্য সিসি’ক্যামেরার তারের সংযোগ বিচ্ছিন্ন করে বড় ধরনের একটা চুরির ঘটনা ঘটাতে চেষ্টা করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর রুপাতলী রেন্টি তলা আঃ লতিফ খান সড়ক এলাকার বৈদ্যুতিক সংযোগের তার ও স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলামের সি,সি ক্যামেরার তার কেটে প্রায় অর্ধলক্ষাধীক টাকার তার নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।

কিন্তু বাহিরের তার কেটে নিয়ে যাওয়া ছাড়া,তার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করতে পারেনি চোরেরা। স্থানীয়রা জানান, গত (৫ আগষ্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পড় থেকেই বরিশাল শহরস্থ এলাকায় রাতের টহল পুলিশের ডিউটি পালন করতে দেখা যাচ্ছে না।

পার্শবর্তী চায়ের দোকানদার কুদ্দুস মল্লিক বলেন, লালা দিঘীরপাড় এলাকার মাদক সেবন কারি, ব্যবসায়ী, কিশোর গ্যাং, ইভটিজার, উশৃঙ্খল কিছু ছেলেরা এধরণের কাজের সাথে সম্পৃক্ত রয়েছে।

তারা গভীর রাতে আঃ লতিফ খান সড়ক এলাকায় চলাফেরা করে থাকেন। আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এধরণের ঘটনা যেনো আর না ঘটাতে পারে আপনারা তদন্ত করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

কোতয়ালী থানার এস আই আঃ মান্নান বলেন, আমরা বিষয়টি শুনে ঘটনা স্থানে আসছি, কিন্তু বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তার কেটে নেওয়ার হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এবিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান বলেন, রুপাতলী এলাকায় বৈদ্যুতিক খুঁটির সংযোগ বিচ্ছিন্ন করে তার কেটে নেওয়ার বিষয় শুনেছি। এবং সরেজমিনে পুলিশ পাঠানো হয়েছে, এখন পযন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯