বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
বুধবার সকালে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর দুই সদস্যের প্রতিনিধি দলের সদস্য ওং ও সুজোকি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির, উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, ডাক্তার মাহবুবুল আলমসহ জাইকা প্রজেক্টের অন্যান্য প্রতিনিধিরা।
উল্লেখ্য, ওসমানী মেডিকেলে নতুন প্যাথলজি ডিপার্টমেন্টের জন্য নির্মাণাধীন পাঁচতলা একটি নতুন বিল্ডিংয়ের কাজ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রজেক্টের অর্থায়নে পরিচালনা করা হচ্ছে।
ঐ প্রজেক্টের কাজ পরিদর্শনের জন্য জাইকা প্রতিনিধিরা সংশ্লিষ্ট প্রজেক্টের কর্মীদের সঙ্গে বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন।