বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল ববিতে পুনঃভর্তির নোটিশ

বরিশাল ববিতে পুনঃভর্তির নোটিশ

বরিশাল ববিতে পুনঃভর্তির নোটিশ
বরিশাল ববিতে পুনঃভর্তির নোটিশ

অনুসন্ধান ২৪ >> বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২১-২২ ও ২০২২-২৩ ভর্তি শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে পুনঃভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.ইসলাম স্বাক্ষরিত এক নোটিশ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী প্রথমবর্ষের ক্লাসে অংশগ্রহণ করেছে কিন্তু প্রথম বর্ষের বার্ষিক/সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তাদের প্রথম বর্ষে/১ম সেমিস্টারে ৪০ শতাংশ উপস্থিতি থাকা সাপেক্ষে এবং তাদের পুনঃভর্তির অনুকূলে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশ থাকা সাপেক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের মূল ভর্তি ফির সমপরিমাণ অর্থ (১৫ হাজার ১৫০ টাকা) পরিশোধ করে আগামী ৩১ অক্টোবর তারিখের মধ্যে পুনঃভর্তি হতে হবে। উক্ত ফির সঙ্গে কর্তৃপক্ষ নির্ধারিত ল্যাব ফি পরিশোধ করতে হবে।

এছাড়া যেসব শিক্ষার্থী প্রথমবর্ষের বার্ষিক/সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছেন, তারা দ্বিতীয় বর্ষের ভর্তি ফির সমপরিমাণ অর্থ (২২০০ টাকা) পরিশোধপূর্বক পুনঃভর্তি হতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্বে প্রদত্ত কোনো অর্থ সমন্বয় হবে না।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১৫৭০ আসনের বিপরীতে ১৪৯৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ সেশনের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯