শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রানা নামে ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ রানা (৩২) চট্টগ্রাম শহরের হালিশহর থানার সবুজবাগ এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে।
মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় পানসি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম মিয়া বাজার পুলিশ ফাঁড়ির এসআই গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ঢাকামুখী কাভার্ডভ্যানটি সামনে থাকা অপর একটি গাড়িতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ রানা নিহত হন।
এসআই গিয়াস উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহত মোহাম্মদ রানার লাশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।