শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল খাল থেকে লাশ উদ্ধার

বরিশাল খাল থেকে লাশ উদ্ধার

বরিশাল খাল থেকে লাশ উদ্ধার
বরিশাল খাল থেকে লাশ উদ্ধার

অনুসন্ধান২৪ >> বরিশালের বানারীপাড়ায় নিখোঁজের একদিন পর ইয়াসিন (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর থেকে ইয়াসিন নিখোঁজ ছিল। জানা যায়, ইয়াসিন উপজেলার তালাপ্রসাদ গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে। উপজেলার আউয়ার দারুল উলুম মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। সে পবিত্র কোরআনের ২৪ পারা হিফজ সম্পন্ন করে। গত বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলার আউয়ার দারুল উলুম মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ইয়াসিন নিখোঁজ ছিল।

এরপর গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারের উত্তর পাশে কবির মোল্লার স্বমিল সংলগ্ন খালে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্বার করে। মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে ইয়াসিনের পরিচয় শনাক্ত করা হয়।

বানারীপাড়া থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন জানান, ইয়াসিনের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯