বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল বিএম কলেজ ছাত্রাবাসের জমি দখলের চেষ্টা!

বরিশাল বিএম কলেজ ছাত্রাবাসের জমি দখলের চেষ্টা!

বরিশাল বিএম কলেজ ছাত্রাবাসের জমি দখলের চেষ্টা!
বরিশাল বিএম কলেজ ছাত্রাবাসের জমি দখলের চেষ্টা!

অনুসন্ধান ২৪ >> বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসের জমি ব্যক্তি মালিকানার সাইনবোর্ড টানিয়ে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বিএম কলেজ অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম জানান, বিএম কলেজ সড়কের সোবাহান মিয়ার পুল সংলগ্ন দেবেন্দ্র ভবন নামে একটি ছাত্রী নিবাস ছিলো।

কলেজ অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সাইন বোর্ড টানিয়েছে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি। বিএম কলেজের জমি দখল চেষ্টার প্রতিবাদে কর্মসূচি দেবে বৈষম্য বিরোধী আন্দোলন বলে জানিয়েছেন সমন্বয়ক মো. মুহসিন।

ভবনটি ঝুকিপূর্ণ হওয়ায় ভেঙ্গে ফেলা হয়েছে। বর্তমানে সেখানে এক কর্মচারী থাকে। সকালে সেই কর্মচারী জানিয়েছে জমি নিজের দাবি করে সাইনবোর্ড টানানো হয়েছে।

অধ্যক্ষ বলেন, বর্তমানে কলেজ বন্ধ রয়েছে। তাই কলেজ খোলার পর বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়রা জানিয়েছে, ওই এলাকার সোবাহান মিয়ার ছেলে হাবিবুর রহমান শামীম জাল কাগজ তৈরি করে সাইনবোর্ড টানিয়েছিল। সকালে বিষয়টি জানার পর ছাত্ররা সাইনবোর্ড সরিয়ে ফেলেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের সমন্বয়ক মো. মুহসিন বলেন, বিষয়টি নিয়ে ছাত্রদের নিয়ে আলোচনা করছি। জমি দখলের চেষ্টার বিরুদ্ধে কর্মসূচি দেয়া হবে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯