সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উজিরপুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

উজিরপুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

উজিরপুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী
উজিরপুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

অনুসন্ধান ২৪ >> বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্পের বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ী দম্পত্তিসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশের হস্তান্তর করা হয়।

অভিযান পরিচালনাকালে তাদের নিকট হতে গাঁজাসহ মাদক চোরাচালানে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এলাকার তরুণ যুবক-যুবতী হচ্ছে তাদের ব্যবসার প্রধান শিকার।

সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সারাদেশে মোতায়েন রয়েছে।

তারই ধারাবাহিকতায় ১২ অক্টোবর শনিবার ভোর আনুমানিক ৩টায় উজিরপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনাকালে ওটরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড হতে মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়। আটককৃতরা হলেন লিটন বেপারী (৩৮) ও মাহমুদা বেগম (৩০)।

নিজ বাড়ি হতে বহুদিন যাবৎ তারা এ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এছাড়াও একই এলাকা হতে গাঁজা সেবনরত ৪ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের পর এলাকার মানুষজনের মধ্যে স্বস্তি ফিরে আসে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় পরবর্তীতে সকলকেই উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকের মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ ও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯