রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরের আগে দুঃসংবাদ পেল

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরের আগে দুঃসংবাদ পেল

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরের আগে দুঃসংবাদ পেল
দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরের আগে দুঃসংবাদ পেল

অনুসন্ধান ২৪ >> ২১ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে সিরিজ শুরুর আগে বড় দুঃসংবাদ পেল প্রোটিয়ারা। প্রথম টেস্ট খেলতে পারবেন না অধিনায়ক টেম্বা বাভুমা। আজ খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

বাভুমার অনুপস্থিতিতে ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মাক্রাম। বাভুমার বিকল্প হিসেবে নেওয়া হয়েছে ডেওয়াল্ড ব্রেভিসকে। মেরুদণ্ডের চোটের কারণে বাদ পড়া নান্দ্রে বার্গারের পরিবর্তে খেলবেন এনগিদি।

বাঁ হাতের বাহুর মাংসপেশির চোটে ভুগছেন বাভুমা। সিরিজের প্রথম টেস্টে খেলা না হলেও তাকে নিয়েও বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, বাভুমা বহরের সঙ্গে মঙ্গলবার ঢাকায় যাবে। দলের সঙ্গে থেকেই ও ২৯ অক্টোবরের ম্যাচের জন্য রিকভারি চালিয়ে যাবে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচ।

হালনাগাদ স্কোয়াড : টেম্বা বাভুমা (প্রথম টেস্টে নেই), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মাক্রাম (প্রথম টেস্টে অধিনায়ক), উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, লুঙ্গি এনগিডি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯