বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হাসপাতাল থেকে ছাড়া পান সাবেক মন্ত্রী এমএ মান্নান

হাসপাতাল থেকে ছাড়া পান সাবেক মন্ত্রী এমএ মান্নান

হাসপাতাল থেকে ছাড়া পান সাবেক মন্ত্রী এমএ মান্নান
হাসপাতাল থেকে ছাড়া পান সাবেক মন্ত্রী এমএ মান্নান

অনুসন্ধান ২৪ >> সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার বেলা পৌনে ২টায় আইনি প্রক্রিয়া শেষে তিনি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পান। বিকাল সোয়া ৩টায় তিনি শান্তিগঞ্জের বাসভবনে পৌঁছুবেন বলে জানিয়েছেন তার সাবেক ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদ।

সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাকে গেল শনিবার সুনামগঞ্জ কারাগার থেকে আদালতের নির্দেশে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। পরে তাকে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

ছাড়া পেয়ে সাবেক পরিকল্পনা মন্ত্রী এই প্রতিবেদককে বলেন, আমি ভীষণ ক্লান্ত-পরিশ্রান্ত। ভীষণ অসুস্থও। আমার বিশ্রামের খুব প্রয়োজন। আমি কৃতজ্ঞ, মহামান্য আদালতের কাছে, ন্যায়বিচার পেয়েছি। আমার আইনজীবীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। কারাগারে আমার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে। আমার নিজের উপজেলা শান্তিগঞ্জের সকল মানুষ আমার প্রতি সহমর্মী ছিলেন, তারা রাজপথে বিক্ষোভও করেছেন, তাদের প্রতি চিরকৃতজ্ঞ।

এর আগে গতকাল বুধবার বিশ হাজার টাকা মুচলেকায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর করেছেন সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। জামিন শুনানি শেষে বয়স্ক ও অসুস্থতা বিবেচনায় আদালত এই আদেশ দেন বলে আসামিপক্ষের আইনজীবী গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন। তবে শুনানিতে বিএনপিপন্থী আইনজীবীরা অংশগ্রহণ করেননি। তারা দাবি করেছেন, অস্বাভাবিক প্রক্রিয়ায় তার জামিন শুনানি হয়েছে, এ কারণে তারা বর্জন করেছেন শুনানি।

এমএ মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯