বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শেবাচিমের পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরে বদলি!

শেবাচিমের পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরে বদলি!

শেবাচিমের পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরে বদলি!
শেবাচিমের পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরে বদলি!

অনুসন্ধান ২৪ >>বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তরের অফিস অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে। তাকে আগামী দুই কর্মদিবসের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তা অবিলম্বে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব তার পরবর্তী কর্মকর্তার কাছে হস্তান্তরপূর্বক আগামী ২ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তৃতীয় কর্মদিবসে বর্তমান কর্মস্থল (শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল) থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।

গতকাল ৯ অক্টোবর বুধবার রাষ্ট্রপতির আদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মোঃ আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. সাইফুল ইসলামকে ওএসডির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন নানা অনিয়ম এবং দুর্নীতির ঘটনায় আলোচিত ডা. এইচএম সাইফুল ইসলাম। ওইদিন একটি পদত্যাগপত্রে স্বাক্ষরও করেন তিনি।

এরপর থেকেই কর্মস্থলে ছিলেননা ডা. এইচ এম সাইফুল ইসলাম। তবে হাসপাতাল সূত্র বলছে, ২৯ সেপ্টেম্বর পদত্যাগপত্রে স্বাক্ষরের পর পুনরায় ছুটির আবেদন করেন তিনি। ছুটি শেষ না হতেই তাকে ওএসডি করা হয় স্বাস্থ্য অধিদপ্তরে।

যদিও ওএসডি হওয়ার বিষয়টি জানেন না বলে দাবি করেছেন ডা. এইচএম সাইফুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে আমি ছুটিতে আছি। এখন পর্যন্ত ওএসডির কোন আদেশ আমি পাইনি, এমনকি বিষয়টি জানিও না। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলেন তিনি।

তবে ওএসডি’র বিষয়টি স্বীকার করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীন। তিনি বলেন, পরিচালকের ওএসডি’র চিঠি পেয়েছি। তবে নতুন করে পরিচালক পদে কাউকে দেওয়া হয়নি। আপাতত আমাকেই ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯