বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এবারের পূজায় সরকারি বরাদ্দ বাড়ানো হয়েছে। আগের সরকার দুর্গাপূজাতে মণ্ডপগুলোতে দুই কোটি টাকা বরাদ্দ দিতো। বর্তমান সরকার এ বছর চার কোটি টাকা দিয়েছে। এছাড়া এবারই প্রথম প্রথাগত নিয়ম ভেঙে দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে শারদীয় উৎসব শ্রী শ্রী দুর্গাপূজা -২০২৪ উপলক্ষ্যে সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা উদযাপন পরিষদের আয়োজনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবাস চন্দ্র মাঝির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার ও সিদ্ধেশ্বরী কালী মন্দিরের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান তপন মজুমদার।
তিনি বলেন, ‘আনন্দমূখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আইন-শৃংখলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. খালিদ বলেন, ‘পারস্পরিক হিংসা-বিদ্বেষ আমাদেরকে ছোট করে দেয়।
বাংলাদেশ আমাদের সবার। সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের সকলের অধিকার সমান। ধর্মচর্চা, ধর্ম পালন ও ধর্ম অনুশীলন আমাদের সাংবিধানিক অধিকার।
যে সকল দুর্বৃত্ত সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চায় তাদেরকে সরকার কঠোর হাতে দমন করবে।’
তিনি আরো বলেন, ‘বংশানুক্রমিকভাবেই আমাদের অন্তর সংকীর্ণ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ও বিভিন্ন উপজাতির মানুষ যারা এদেশে বসবাস করে তাদের সকলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আমরা অন্যদেরকে আমাদের অন্তরে স্থান দিতে পারি না। আমরা প্রচণ্ডরূপে আত্মকেন্দ্রিক।
এই অচলায়তন ভেঙে আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে হবে।’
আরো পড়ুন