বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মঠবাড়িয়া চিপস কি‌নে দেয়ার কথা ব‌লে অপহরণ শিশু তুষার উদ্ধার

মঠবাড়িয়া চিপস কি‌নে দেয়ার কথা ব‌লে অপহরণ শিশু তুষার উদ্ধার

মঠবাড়িয়া চিপস কি‌নে দেয়ার কথা ব‌লে অপহরণ শিশু তুষার উদ্ধার
মঠবাড়িয়া চিপস কি‌নে দেয়ার কথা ব‌লে অপহরণ শিশু তুষার উদ্ধার

অনুসন্ধান ২৪ >> ঢাকা থেকে অপহৃত আব্দুল্লাহ আল নুর তুষার (৮) নামে এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব।
শনিবার রাতে র‌্যাব -৮ ও র‌্যাব -২ এর যৌথ অভিযানে শিশুটিকে জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার একটি দুর্গম স্থান থেকে উদ্ধার করা হয়। রোববার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ব পরিচয় সূত্রে গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ওই শিশুটির মা বিল‌কিস বেগম শিশুটিকে সঙ্গে নিয়ে অপহরণকারী যুবক হৃদয় (৩০) এর সঙ্গে দেখা করতে ঢাকার সদর ঘা‌টের সোয়ারীঘাট এলাকায় যান।

র‌্যাব -৮ সূত্রে জানা গেছে, ক‌য়েকমাস আ‌গে মোবাইল ফো‌নে অপহরণকারী হৃদয়‌য়ের সাথে প‌রিচয় হয় শিশু‌টির মা বিল‌কিস বেগ‌মের সাথে। এক পর্যায় ওই অপহরণকারী শিশু‌টির মা‌কে ধর্মবোন বা‌নি‌য়ে ক‌য়েকবার দেখা ক‌রে।

অপহরণকারী শিশুটিকে চিপস কিনে দেওয়ার অজুহাত দিয়ে দোকানে নেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। পরে শিশুটির মা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি ওই দিন ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

র‌্যাব -৮ আরও জানায়, গত ২ অক্টোবর অজ্ঞাত স্থান থেকে অপহৃত শিশুটির মায়ের মোবাইল ফোনে কল করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আর টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে জানানো হয়।

এ ঘটনায় শিশুটির বাবা মো. হেলাল উদ্দিন বাদী হয়ে ওই দিন ডিএম‌পি ঢাকার কোতয়ালী থানায় একটি মামলা (মামলা নং ০১/১৯৪, তা‌রিখ ০২/১০/২০২৪) দা‌য়ের করেন। একই সা‌থে র‌্যাব ২ এর অ‌ধিনায়ক বরাবর আই‌নি সহায়তা চে‌য়ে এক‌টি আ‌বেদন ক‌রেন।

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‍‍্যাব) মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস বলেন, অপহরণকারী হৃদয়ের আসল নাম বাদল।

এ ঘটনায় গত শনিবার রাতে র‌্যাব আধু‌নিক তথ্য প্রযুক্তি ব‌্যাবহার ক‌রে অপহৃত শিশুটি ও অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী অপহৃত শিশুটিকে আমড়াগা‌ছিয়া খা‌লের পা‌ড়ে ফেলে পালিয়ে যায়।

তিনি ছদ্মনামে বিভিন্ন অপরাধমূলক কাজ করেন। এতে তার স্ত্রীও তাকে সহযোগিতা করে। এলাকায় তাদের অনেক দেনা রয়েছে। তাই প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ আদায় করেন তারা।

যদিও অভিযানে তাদের গ্রেপ্তার করতে পারেনি র‍‍্যাব। র‌্যাব-৮ এর সহকা‌রী প‌রিচালক অ‌মিত হাসান জানান, শিশু‌টি‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯