শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিএম কলেজে উপাধ্যক্ষের যোগদানে বাধা

বিএম কলেজে উপাধ্যক্ষের যোগদানে বাধা

বিএম কলেজে উপাধ্যক্ষের যোগদানে বাধা
বিএম কলেজে উপাধ্যক্ষের যোগদানে বাধা

অনুসন্ধান ২৪ >> বরিশাল সরকারি বিএম কলেজে সদ্য নিয়োগ পাওয়া উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফাতেমা হেরেনকে যোগদানে বাধা দিয়েছে শিক্ষার্থীরা।

রোববার (৬ অক্টোবর) তিনি কলেজে যোগদান করবেন এমন খবরে সকাল থেকে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যাপক ফাতেমা হেরেন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি আওয়ামী লীগ পন্থী বরিশালের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্যদের সঙ্গে প্রকাশ্যে যোগাযোগ রক্ষা করতেন।

একইসঙ্গে তিনি ছাত্রদের আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরোধিতা করে বিভিন্ন পোস্ট করেছেন বলেও অভিযোগ করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের সমন্বয়ক সাব্বির আহমেদ বলেন, অধ্যাপক ফাতেমা হেরেন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপরীতে অবস্থান নিয়েছেন প্রকাশ্যে।

তিনি ইসলাম বিরোধী বিভিন্ন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন। বনমালী গাঙ্গুলিতে সুপার থাকাকালীন সময়ে তার স্বেচ্ছাচারিতা চরম আকার ধারণ করেছিল। এ কারণে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন সেখান থেকে।

তাকে পুনরায় বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যেটা সাধারণ শিক্ষার্থীরা মানছে না। আগামী ৯ তারিখ পর্যন্ত তার যোগদানের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। দুইদিন পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করে রাখবে যাতে তিনি যোগদান না করতে পারেন।

এ ব্যাপারে অধ্যাপক ফাতেমা হেরেন বলেন, আমি শিক্ষকতা করি এবং পেশা থেকেই সরকারের সকল বিধি নিষেধ মেনে চলেছি।

শিক্ষার্থীদের কেউ ভুল বোঝাচ্ছে। তাই তারা না বুঝে এ আন্দোলন করছে। তিনি বলেন, ৯ তারিখ সাবেক উপাধ্যক্ষ এখান থেকে অবমুক্ত হবেন, আমার ওই দিন পর্যন্ত যোগদানের সময় রয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯