সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে সেতু থেকে ১২ তরুণকে আটক করেছে সেনাবাহিনী

বরিশালে সেতু থেকে ১২ তরুণকে আটক করেছে সেনাবাহিনী

বরিশালে সেতু থেকে ১২ তরুণকে আটক করেছে সেনাবাহিনী
বরিশালে সেতু থেকে ১২ তরুণকে আটক করেছে সেনাবাহিনী

অনুসন্ধান ২৪ >> বরিশালের উজিরপুরের মেজর এমএ জলিল সেতু থেকে ‘মদ্যপ’ অবস্থায় ১২ তরুণকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় চারটি অবৈধ মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ওসি মো. মিজানুর রহমান।

বরিশাল নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা এই তরুণদের বয়স ২০ থেকে ২২ বছর। অভিযানে নেতৃত্ব দেওয়া উজিরপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত বলেন, বৃহস্পতিবার রাতে সেনাবহিনীর একটি টহল দল উজিরপুর এলাকার এমএ জলিল সেতুর উপর দিয়ে যাচ্ছিল। এ সময় সেতুর উপর ১২ তরুণকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। তাদের কাছ থেকে চারটি অবৈধ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- মো. মেহেদী হাসান, মো. শাওন, মোহাম্মদ উৎসব, মোহাম্মদ সৈকত হাসান, মো. মেহেদী হাসান, মো. সাব্বির হোসেন, মো. আরমান সিন্দিত নাহিয়ান সাহাব, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ তরিকুল ইসলাম, মো. আব্দুল্লাহ আকাশ, মোহাম্মদ ফেরদৌস।

পরে তাদের আটক করে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, এমএ জলিল সেতুর উপর প্রায় রাতেই মাদকসেবীরা এসে আড্ডা দেয়।

সেনাবাহিনীর এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন তারা। ওসি মো. মিজানুর রহমান বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তার তরুণদের আদালতে পাঠানো হয়েছে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯