বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মহানবীকে (সা.)কে কটূক্তি কারীর শাস্তির দাবিতে বরিশালে হেফাজতের বিক্ষোভ

মহানবীকে (সা.)কে কটূক্তি কারীর শাস্তির দাবিতে বরিশালে হেফাজতের বিক্ষোভ

মহানবীকে (সা.)কে কটূক্তি কারীর শাস্তির দাবিতে বরিশালে হেফাজতের বিক্ষোভমহানবীকে (সা.)কে কটূক্তি কারীর শাস্তির দাবিতে বরিশালে হেফাজতের বিক্ষোভ
মহানবীকে (সা.)কে কটূক্তি কারীর শাস্তির দাবিতে বরিশালে হেফাজতের বিক্ষোভ

অনুসন্ধান ২৪ >> বিশ্বনবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতিশ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলে হেফাজতে ইসলাম বাংলাদেশ বরিশাল মহানগরের আয়োজনে এ সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশ শুরুর আগে নগরের বিভিন্ন মাদরাসার শিক্ষক ও ছাত্ররা নিজ নিজ ব্যানার, ফেস্টুন সহকারে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় এবং সমাবেশস্থলের সামনের সড়কে পুরোহিত রামগিরি ও সংসদ সদস্য নিতেশ নারায়ণের কুশপুতুল দাহ করে বিভিন্ন স্লোগান দেয়।

পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। বিশ্বনবী পুরো বিশ্বের শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। তাকে নিয়ে অবমাননাকর কোনো কথা কোনো মুসলিম সহ্য করবে না। শুধু মুসলিমরাই নয় হিন্দু ধর্মাবলম্বীদেরও এ হীন কর্মকাণ্ডে প্রতিবাদ করা উচিত।

হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও বরিশাল মহানগর আমির হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদকে (সা.) অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়।

বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেপ্তার না করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে।

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্ব নবীর অপমান বরদাশত করা হবে না। এছাড়াও ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আন্তর্জাতিক আইনের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ বরিশাল মহানগর উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মুফতি শাব্বির আহাম্মেদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ বরিশাল মহানগর নায়েবে আমির, মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মুজাম্মেল হুসাইন খান, মাওলানা কাজী আব্দুল মান্নান, মাওলানা তৌফিকুল ইসলাম, মাওলান শামছুল আলম, সাধারণ সম্পাদক মাওলান রুহুল আমিন, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মুফতি মিজানুর রহমানসহ হেফাজতে ইসলামের মহানগরীর বিভিন্ন নায়েবে আমিরসহ নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯