শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশি প্রজাতির মাছ নিষিদ্ধ জাল ব্যবহারে ঝুঁকিতে

দেশি প্রজাতির মাছ নিষিদ্ধ জাল ব্যবহারে ঝুঁকিতে

দেশি প্রজাতির মাছ নিষিদ্ধ জাল ব্যবহারে ঝুঁকিতে
দেশি প্রজাতির মাছ নিষিদ্ধ জাল ব্যবহারে ঝুঁকিতে

অনুসন্ধান ২৪ >> ২০ থেকে ৪০ ফুট লম্বা এক একটি জাল। প্রতি এক ফুট পর পর মাছ প্রবেশের দুয়ার বা পথ রযেছে। এ দুয়ার দিয়ে কোনো মাছ প্রবেশ করলে আর বের হতে পারে না। রেনু পোনা থেকে বড় মাছ ও জলজপ্রাণি সবই আটকে যায়। বিশেষভাবে তৈরি এ জালের নাম ‘চায়না দুয়ারি’। সরকারিভাবে নিষিদ্ধ হলেও উপজেলার সব খাল-বিল, নদী-নালা এখন সয়লাব। অধিকলাভের আশায় একদিকে অসাধু ব্যবসায়ীরা এসব জাল অবাধে বিক্রি করছেন। অপরদিকে মানুষ এগুলো ব্যবহার করছেন। এতে বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে থাকা দেশি প্রজাতির মাছের বংশবিস্তারে সংকট দেখা দিয়েছে।

উপজেলার প্রায় সব এলাকায় এ জাল দিয়ে মাছ ধরা হলেও কালাইয়া, চন্দ্রদ্বীপ, নাজিরপুর, ধুলিয়া ও কেশবপুর ইউনিয়নের চরাঞ্চলে এ জালের ব্যবহার সবচেয়ে বেশি বলে জানা যায়। উপজেলার কালাইয়া এলাকার স্কুল শিক্ষক মো. মিজানুর রহমান বলেন,‘ চায়না দুয়ারি জাল মারাত্মক ধ্বংসাত্মক। এ জালে মাছের সাথে রেনু পোনাসহ বিভিন্ন প্রজাতির জলজপ্রাণিও মারা পড়ে। এতে দিনদিন দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণি বিলুপ্ত হয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে উপজেলার খাল-বিল, ডোবা-নালা ও নদীতে চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। ঘন প্লাষ্টিকের তৈরি এক একটি জালের দাম ২ থেকে ৩ হাজার টাকা। উপজেলার কালাইয়া, কালিশুরী ও বগা বন্দরসহ ছোট বড় বিভিন্ন বাজারে জাল- সুতার দোকানে এ জাল পাওয়া যায়। তবে এ জালের প্রধান বিক্রয় কেন্দ্র ‘কালাইয়া বন্দর’। এখানে পাইকারি ও খুচরা বিক্রয় হয়। এ জাল নিষিদ্ধ হলেও প্রশাসনের নজরদারি না থাকায় অনেকটা প্রকাশ্যই বিক্রি হয়।

পৌর শহরের মাছ ব্যবসায়ী মো. রুবেল সিকদার জানান, এক সময় বাজারে প্রচুর দেশি মাছ পাওয়া যেত। গত কয়েক বছর ধরে আর আগের মত দেখা যায়। বিভিন্ন নিষিদ্ধ জাল, মাত্রাতিরিক্ত কিটনাশক ও সার ব্যবহার করার কারণে খাল-বিল, ডোনা ও নালার দেশি মাছ মরে যাচ্ছে।

হাটে-বাজারে নিষিদ্ধ এ জাল বিক্রি করা হলেও প্রশাসনের তেমন তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন অনেকে।
নিষিদ্ধ এ জালের ব্যবহার বন্ধের দাবি করে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবিণ সাংবাদিক অতুল চন্দ্র পাল বলেন,‘ এমনিতে দেশি মাছ বিলুপ্তির পথে, তার ওপর এ জাল দিয়ে দেশি মাছের রেনুপোনাসহ বিভিন্ন জলজপ্রাণি ধ্বংস করা হচ্ছে। এতে দেশি মাছের যে কয়কটি প্রজাতি টিকে রয়েছে, তাও অরিচেই বিলুপ্তি হয়ে যাবে।

এ বিষয়ে উপজলো মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন,‘ চায়না দুয়ারি সহ সকল নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে মানুষকে সচেতন করা হচ্ছে। একই সাথে অভিযান চালিয়ে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। আগামীতে আরও ব্যাপক ভাবে অভিযান পরিচালনা করা হবে।
আরো পড়ুন ’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯