বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
গুজব চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর : জনপ্রশাসন সচিব

গুজব চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর : জনপ্রশাসন সচিব

গুজব চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর : জনপ্রশাসন সচিব
গুজব চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর : জনপ্রশাসন সচিব

অনুসন্ধান ২৪ >> সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর গুজব। এতে কান না দিতে অনুরোধ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তার কাছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

এর আগে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার বিষয়ে সম্প্রতি বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেওয়া হয়েছে। এ দাবির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে গত ১৮ সেপ্টেম্বর চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা হচ্ছে- এটা নিয়ে অনেক জায়গায় নিউজ হচ্ছে।
একটা দরখাস্ত এসেছে, আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, ‘আমার একটাই উত্তর গুজবে কান দেবেন না। আমি এক কথায় বলে দিলাম, গুজবে কান দেবেন না।’

ওই সংবাদ সম্মেলনে সচিব আরো জনান, ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে হবে।

তবে পরবর্তী বছর থেকে প্রতিবছন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সম্পদেরবিবরনী জমা দিতে হবে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯