মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
সাকিব আল হাসান রফিকের রেকর্ড ভাঙলেন

সাকিব আল হাসান রফিকের রেকর্ড ভাঙলেন

সাকিব আল হাসান রফিকের রেকর্ড ভাঙলেন
সাকিব আল হাসান রফিকের রেকর্ড ভাঙলেন

অনুসন্ধান ২৪ >> চেন্নাই টেস্টে বাংলাদেশের হয়ে একটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। টাইগারদের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড এখন এই অলরাউন্ডারের।

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড উইলফ্রেড রোডসের। ইংল্যান্ডের এ খেলোয়াড় ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলার সময় তার বয়স ছিল ৫২ বছর। আধুনিক ক্রিকেট এ রেকর্ড পাকিস্তানের মিসবাহর। ৪২ বছর ৩৫১ দিন বয়সে শেষ টেস্ট খেলেছেন তিনি।

৩৭ বছর ১৮০ দিন বয়সে আজ শনিবার তৃতীয় দিন খেলতে নেমে এ কীর্তি গড়েন সাকিব। এত দিন রেকর্ডটি ছিল সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের।
রফিক সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এমন রেকর্ডের দিনে বল হাতে ব্যর্থ সাকিব আল হাসান। দুই ইনিংস মিলিয়ে ছিলেন উইকেটশূন্য। রান বিলিয়েছেন ওয়ানডে মেজাজে।
প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছেন ৩২ রান। এরই মধ্যে আলোচনায় এসেছে সাকিবে আঙুলের অস্ত্রোপচারের বিষয়টি।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯