শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজশাহীর সাবেক এমপি রায়হানুল ও উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

রাজশাহীর সাবেক এমপি রায়হানুল ও উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

রাজশাহীর সাবেক এমপি রায়হানুল ও উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
রাজশাহীর সাবেক এমপি রায়হানুল ও উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

অনুসন্ধান ২৪ >> রাজশাহী-৬ আসনের সাবেক এমপি রায়হানুল হক ও মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রায়হানুল হক জেলা আওয়ামী লীগের সদস্য ও সালাম মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট বাজার থেকে রায়হানুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার প্রণব কুমার।

এর আগে ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নেতৃত্বে গণতন্ত্র দিবস উপলক্ষে কর্মসূচি চলার সময় হামলার ঘটনা ঘটে। এসময় মজির উদ্দিন নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

অপরদিকে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে নগরীর উপশহর নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সাবেক এমপি রায়হানুল হকের নামে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।তার নামে একাধিক মামলা রয়েছে।

এরপর দীর্ঘদিন ধরে ওই হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ মামলা করতে পারেনি। ৫ সেপ্টেম্বর নিহত মজির উদ্দিনের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, চারঘাট-বাঘার সাবেক এমপি সাবেক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক এমপি রায়হানুল হকসহ অজ্ঞাতনামাদের নামে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় এজাহার নামীয় আসামি বাঘা-চারঘাট আসনের সাবেক এমপি রায়হানুল হককে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চারঘাট বাজার থেকে গ্রেপ্তার করে রাজশাহীর চারঘাট থানা পুলিশ।

এদিকে, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, মোহনপুর থানায় হামলাসহ বিভিন্ন অপরাধে থানায় হওয়া চারটি মামলার এজাহারভুক্ত আসামি হচ্ছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবদুস সালাম। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। চারটি মামলায় আবদুস সালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯