মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পুলিশ নবীকে নিয়ে ‘কটূক্তি’ চিকিৎসককে হত্যা করল

পুলিশ নবীকে নিয়ে ‘কটূক্তি’ চিকিৎসককে হত্যা করল

পুলিশ নবীকে নিয়ে ‘কটূক্তি’ চিকিৎসককে হত্যা করল
পুলিশ নবীকে নিয়ে ‘কটূক্তি’ চিকিৎসককে হত্যা করল

অনুসন্ধান ২৪ >> ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এবার একজন চিকিৎসককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে।এনিয়ে গত এক সপ্তাহের মধ্যে দেশটিতে এ ধরনের দুইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। খবর, এপি ও ভয়েস অব আমেরিকার।

তবে ওই চিকিৎসক এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং ওই অ্যাকাউন্ট তার নয় বলেও জানান। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং শহরজুড়ে তার বিরুদ্ধে সহিংস বিক্ষোভ শুরু হয়। নওয়াজকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শাহ নওয়াজ নামে মুসলিম ওই চিকিৎসক সিন্ধু প্রদেশে তার জন্মস্থান অমরকোট জেলার প্রধান সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তবে চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট শেয়ারের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অপমান করেছেন বলে ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করেন। এরপর গত মঙ্গলবার তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

স্থানীয় পুলিশ প্রধান নিয়াজ খোসো অভিযোগ করেন, নওয়াজ এবং আরেকজন ‘সশস্ত্র ব্যক্তি’ গ্রেপ্তার এড়াতে বাইকে করে পালাচ্ছিলেন। চেকপোস্টে তাদের থামার সংকেত দেওয়া হলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পাল্টাপাল্টি গোলাগুলি বিনিময়ে নওয়াজ মারা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় আলেমরা পুলিশকে লক্ষ্য করে গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন এবং নওয়াজকে হত্যার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করছেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় ধর্ম অবমাননার জেরে থানার ভেতরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯