রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> পটুয়াখালীর কলাপাড়ায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা হাত-পা, মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় একটি মোটরসাইকেল লুট করে নেয় দুর্বৃত্তরা।
ভূক্তভোগি বাড়ির মালিক আলাউদ্দীন মিয়া বলেন, ‘আনুমানিক রাত ৩ টার দিকে ১৩ সদস্যদের একটি ডাকাত দল বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে।
তিনি আরও বলেন, ‘ডাকাত দল প্রায় ২ ঘন্টা ব্যাপী ঘরের মধ্যে এসব তান্ডব চালায়। এসময় ডাকাত দলের বাকি সদস্যরা বাড়ির বাহিরে পাহারারত অবস্থায় ছিল।
এরপরে জানালার ফাঁকা দিয়ে দরজার হ্যাজবোল্ট খুলে ডাকাত দলের ৬/৭ জন সদস্য ঘরে ঢুকে হামলা চালায়। প্রথমে আমার ব্যবসায়ী ছেলে মো. মামুন মিয়ার হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
এরপর আমি ও আমার স্ত্রী আমেনা বেগম এর হাত-পা বেঁধে আটকে রাখে। পরে বাড়ির আসবাবপত্র ও বিছানা ওলট পালট করে ঘরে থাকা নগদ ১ লক্ষ ৯৭ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র লুটে নেয়। ‘
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, দুর্বৃত্তদের এক সদস্যকে লুট করে নেয়া মোটরসাইকেল সহ আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
আরো পড়ুন